১০ দিন পর জামিনে মুক্ত সাবেক ডিসি সুলতানা পারভীন - Daily Banglar Bani

১০ দিন পর জামিনে মুক্ত সাবেক ডিসি সুলতানা পারভীন

সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন দশ দিনের কারাবাস শেষে জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি কুড়িগ্রাম জেলা কারাগার থেকে মুক্ত হন।

কারা সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১০ দিন কারাগারে ছিলেন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এই সাবেক ডিসি। বিষয়টি কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ.জি. মাহমুদ নিশ্চিত করেছেন।

এর আগে, সাংবাদিক আরিফুল ইসলামের করা মামলায় সুলতানা পারভীন গত ৩ আগস্ট হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। তবে হাইকোর্ট তাকে জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

পরে ২১ আগস্ট তিনি কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিন আবেদন করেন। আদালত ২ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন এবং শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর আসামিপক্ষ হাইকোর্টে পুনরায় জামিন আবেদন করলে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আদালত ছয় মাসের জামিন মঞ্জুর করেন। জামিন আদেশ কুড়িগ্রাম কারাগারে পৌঁছানোর পর বৃহস্পতিবার সন্ধ্যায় সুলতানা পারভীন মুক্তি পান।

জেলার এ.জি. মাহমুদ বলেন, বিকেল ৬টার দিকে সুলতানা পারভীন কারাগার থেকে বেরিয়ে যান।

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত রাতে কুড়িগ্রাম শহরের একটি সরকারি পুকুর সংস্কার করে ‘সুলতানা সরোবর’ নামে নামকরণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক আরিফুল ইসলাম রিগান। এর জেরে ওই রাতে জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাড়ির গেইট ভেঙে তাকে তুলে নিয়ে যায়।

আরিফুলকে প্রথমে ধরলা নদীর তীরে নিয়ে গিয়ে কথিত ‘ক্রসফায়ার’-এর ভয় দেখানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এনে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়। এরপর তার কাছে মাদক পাওয়া গেছে এই অভিযোগে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড) দেওয়া হয়।

ঘটনাটি দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। একদিন পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত থেকে জামিনে মুক্ত হন সাংবাদিক আরিফ।

পরে তিনি কুড়িগ্রাম সদর থানায় তৎকালীন ডিসি সুলতানা পারভীন, তিন ম্যাজিস্ট্রেটসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। হাইকোর্টের নির্দেশে ২০২০ সালের ৩১ মার্চ মামলাটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করে কুড়িগ্রাম সদর থানা।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে পাঁচ বছর পর আদালতে চার্জশিট দাখিল করে পিবিআই। এতে অভিযুক্ত করা হয় সাবেক ডিসি সুলতানা পারভীন, তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে।

মমিনুল ইসলাম বাবু/এআরবি

Facebook Comments Box

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদ নাহিদুর রহমান পলাশ: কর্মক্ষেত্রের নিরাপত্তা সচেতনতা থেকে ইউটিউব কনটেন্ট—দুই ক্ষেত্রেই সক্রিয় এক পেশাজীবী

মেজবাহ উদ্দিন: সাংবাদিকতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক উদ্যোগে এক বহুমাত্রিক নেতৃত্ব

ঠাকুরগাঁওয়ের সেলিম বদ্দা: ইসলামিক কনটেন্টের মাধ্যমে সামাজিক পরিবর্তনের বার্তা

নাসরুল্লাহ নাহিদ সিয়াম: কিশোর বয়সেই সোশ্যাল মিডিয়া নিরাপত্তায় কাজ করা এক উদীয়মান উদ্যোক্তা

৩ নং চর মাদ্রাজ ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর ফয়েজুর রহমান

দুই বছর পর নতুন রূপে ফিরছে ‘মায়ের দোয়া হ্যাকিং সেন্টার’, সাইবার নিরাপত্তায় কাজ শুরু ২৫ এপ্রিল

শিশুশ্রম নিয়ে মেহেদী হাসান রতনের বই ‘যেখানে শৈশব ধুয়ে যায়’ গুগলে প্রকাশ

শুভ আহমেদ: বগুড়ার নবজাগরণ ফাউন্ডেশনের মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি

ওষুধেরও জীবন আছে: ডিসকাউন্টের ফাঁদে ওষুধ নয়, ঝুঁকিতে আপনার জীবন

একাই লড়ছেন হাজারো সাইবার অপরাধের বিরুদ্ধে—লক্ষ্মীপুরের দিদার মাহমুদ

১০

সাইবার নিরাপত্তা খাতে তাহমিদ শেখের অবদান: বাংলাদেশের ডিজিটাল সুরক্ষা বৃদ্ধির দিক

১১

বর্তমানে ইনস্টাগ্রামে শীর্ষ অবস্থানে RCD এর নিকো, নতুনভাবে গুরুত্ব পাচ্ছে Banning

১২

ইউটিউবে সফলতা অর্জন করা এক তরুণের অনুপ্রেরণামূলক যাত্রা

১৩

সিলেটের সমসের এসএ: সাইবার নিরাপত্তায় উদীয়মান মুখ, Team ICSF-এর মাধ্যমে ডিজিটাল সচেতনতা কার্যক্রম জোরদার

১৪

কুড়িগ্রামের তরুণ ফারহান আহমেদ সজীব: সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপত্তায় ২০১৯ সাল থেকে পেশাদার কাজ

১৫

২১ বছর বয়সেই ৩০০ কোটির মালিক অভিনেত্রী, আয়ের উৎস কী?

১৬

মিরপুরের নাইম ‘সাউথ পার্ক’ (USA) কনটেন্টে পার্টনার হিসেবে কাজ করছেন

১৭

নরসিংদীর তরুণ সাজিদ মিয়ার ডিজিটাল যাত্রা: একাধিক ইউটিউব চ্যানেলে সফলতার গল্প

১৮

সাইবার সিকিউরিটি খাতে দক্ষতা দিয়ে পরিচিতি পাচ্ছেন পাবনার তরুণ মোহাম্মদ নিজাম

১৯

বগুড়ার তরুণ উদ্যোক্তা সামির ই-কমার্স উদ্যোগ: স্থানীয় পণ্য নিয়ে অনলাইন বাজারে নতুন সম্ভাবনা

২০