আমি চাই, আমার কাজের মাধ্যমে মানুষ বদলাক”— তরুণ উদ্যোক্তা 'মেহেদী হাসানের' অনুপ্রেরণার গল্প - Daily Banglar Bani

আমি চাই, আমার কাজের মাধ্যমে মানুষ বদলাক”— তরুণ উদ্যোক্তা ‘মেহেদী হাসানের’ অনুপ্রেরণার গল্প

“ব্যবসা আমার জীবিকার পথ, কিন্তু সেবা আমার জীবনের মানে।”— মেহেদী হাসান, ম্যানেজিং ডিরেক্টর, মেডিলাইন ফার্মা লিমিটেড।

জীবনের লক্ষ্য যদি হয় মানুষের কল্যাণ, তবে সাফল্য একদিন না একদিন আসবেই — এই বিশ্বাস নিয়েই এগিয়ে যাচ্ছেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান। ছোটবেলা থেকেই তিনি ছিলেন চঞ্চল, কৌতূহলী ও পরিশ্রমী। তিন ভাইবোনের মধ্যে সবার ছোট হলেও চিন্তা, উদ্যম ও কাজের পরিধিতে তিনি অনেক বড়।

ফার্মেসি বিষয়ে পড়াশোনা শেষে কর্মজীবন শুরু করেন দেশের স্বনামধন্য ওষুধ বিক্রয় প্রতিষ্ঠান লাজ ফার্মা লিমিটেডে। নিষ্ঠা, দক্ষতা ও সততার কারণে দ্রুতই তিনি প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক (Assistant General Manager) পদে উন্নীত হন। ২০২০ সালে তিনি সেখান থেকে সুনামের সঙ্গে অবসর গ্রহণ করেন।

কিন্তু অবসরের পরও থেমে থাকেননি। বরং নিজের স্বপ্নকে রূপ দিয়েছেন বাস্তবে। দেশের কঠিন সময় — করোনা মহামারীর মধ্যেই, তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ সরকারের অনুমোদিত মডেল ফার্মেসি “মেডিলাইন ফার্মা লিমিটেড”।

বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন সাফল্যের সঙ্গে।

মাত্র কয়েক বছরের মধ্যেই মেডিলাইন ফার্মা লিমিটেড হয়ে উঠেছে একটি অনুকরণীয় প্রতিষ্ঠান। এখানে কর্মরত ১৮ জন কর্মীর জন্য তিনি শুধু বেতনই নয়, থাকা ও খাওয়ার ব্যবস্থাও নিশ্চিত করেছেন — যা একজন মানবিক নেতৃত্বের উদাহরণ।

মেহেদী হাসানের কাজের সীমা অফিস বা ব্যবসায় সীমাবদ্ধ নয়। নিজের এলাকাকে ভালোবেসে তিনি যুক্ত হয়েছেন নানা সামাজিক কর্মকাণ্ডে।স্থানীয় গোপালপুর সমিতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে তিনি নিয়মিত সম্পৃক্ত।তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে তিনি নিজ উদ্যোগে বল, বেট, নেটসহ খেলার সরঞ্জাম প্রদান করেন থাকেন ।অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের পাশে তিনি নীরবে দাঁড়ান।নিজের এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রেরণা দেন, প্রয়োজনে আর্থিক সহায়তা করেন।

তার দৃঢ় বিশ্বাস —

“যে সমাজ আমাকে বড় করেছে, সেই সমাজের প্রতি দায়িত্ব পালন করাই আমার সবচেয়ে বড় অর্জন।”

একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সন্তান হিসেবে ছোটবেলা থেকেই তিনি শিখেছেন শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবসেবার শিক্ষা।সেই শিক্ষাই আজ তার জীবনের চালিকা শক্তি।তার লক্ষ্য একটাই — ব্যবসার মাধ্যমে মানুষ ও সমাজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা।

তিনি বিশ্বাস করেন,

“সফল মানুষ শুধু নিজের জন্য নয়, আশেপাশের মানুষকেও সঙ্গে নিয়ে এগিয়ে যায়।”

আজ তার নেতৃত্বে শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং একটি পুরো সম্প্রদায় বদলে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে তরুণ উদ্যোক্তা নাবিল চৌধুরীর সাইবার নিরাপত্তা উদ্যোগ নিয়ে স্থানীয় পর্যায়ে আগ্রহ

সিরাজগঞ্জ সরকারি কলেজে বৈশাখী মেলা: ছাত্রদল নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবে নতুন মাত্রা

মোহাম্মদ নাহিদুর রহমান পলাশ: কর্মক্ষেত্রের নিরাপত্তা সচেতনতা থেকে ইউটিউব কনটেন্ট—দুই ক্ষেত্রেই সক্রিয় এক পেশাজীবী

মেজবাহ উদ্দিন: সাংবাদিকতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক উদ্যোগে এক বহুমাত্রিক নেতৃত্ব

ঠাকুরগাঁওয়ের সেলিম বদ্দা: ইসলামিক কনটেন্টের মাধ্যমে সামাজিক পরিবর্তনের বার্তা

নাসরুল্লাহ নাহিদ সিয়াম: কিশোর বয়সেই সোশ্যাল মিডিয়া নিরাপত্তায় কাজ করা এক উদীয়মান উদ্যোক্তা

৩ নং চর মাদ্রাজ ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর ফয়েজুর রহমান

দুই বছর পর নতুন রূপে ফিরছে ‘মায়ের দোয়া হ্যাকিং সেন্টার’, সাইবার নিরাপত্তায় কাজ শুরু ২৫ এপ্রিল

শিশুশ্রম নিয়ে মেহেদী হাসান রতনের বই ‘যেখানে শৈশব ধুয়ে যায়’ গুগলে প্রকাশ

শুভ আহমেদ: বগুড়ার নবজাগরণ ফাউন্ডেশনের মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি

১০

ওষুধেরও জীবন আছে: ডিসকাউন্টের ফাঁদে ওষুধ নয়, ঝুঁকিতে আপনার জীবন

১১

একাই লড়ছেন হাজারো সাইবার অপরাধের বিরুদ্ধে—লক্ষ্মীপুরের দিদার মাহমুদ

১২

সাইবার নিরাপত্তা খাতে তাহমিদ শেখের অবদান: বাংলাদেশের ডিজিটাল সুরক্ষা বৃদ্ধির দিক

১৩

বর্তমানে ইনস্টাগ্রামে শীর্ষ অবস্থানে RCD এর নিকো, নতুনভাবে গুরুত্ব পাচ্ছে Banning

১৪

ইউটিউবে সফলতা অর্জন করা এক তরুণের অনুপ্রেরণামূলক যাত্রা

১৫

সিলেটের সমসের এসএ: সাইবার নিরাপত্তায় উদীয়মান মুখ, Team ICSF-এর মাধ্যমে ডিজিটাল সচেতনতা কার্যক্রম জোরদার

১৬

কুড়িগ্রামের তরুণ ফারহান আহমেদ সজীব: সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপত্তায় ২০১৯ সাল থেকে পেশাদার কাজ

১৭

২১ বছর বয়সেই ৩০০ কোটির মালিক অভিনেত্রী, আয়ের উৎস কী?

১৮

মিরপুরের নাইম ‘সাউথ পার্ক’ (USA) কনটেন্টে পার্টনার হিসেবে কাজ করছেন

১৯

নরসিংদীর তরুণ সাজিদ মিয়ার ডিজিটাল যাত্রা: একাধিক ইউটিউব চ্যানেলে সফলতার গল্প

২০