১০০ মিটার স্প্রিন্টে নতুন দ্রুততম মানব অবলিক সেভিল - Daily Banglar Bani

১০০ মিটার স্প্রিন্টে নতুন দ্রুততম মানব অবলিক সেভিল

টোকিওতে চলছে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। যেখানে সবাইকে চমকে দিয়ে পুরুষ ১০০ মিটার স্প্রিন্ট জিতেছেন জ্যামাইকার অবলিক সেভিল। ৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন উসাইন বোল্টের দেশ জ্যামাইকার এই স্প্রিন্টার। রুপা জিতেছেন একই দেশের কিশানে টম্পসন। তিনি ৯.৮২ সেকেন্ড সময় নিয়েছেন। ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন নোয়াহ লাইলস।

২০১৬ রিও অলিম্পিকে উসাইন বোল্টের সোনা জয়ের পর প্রথমবারের মতো আবারও বিশ্ব শিরোপা জিতলেন জ্যামাইকার কোনো স্প্রিন্টার। টোকিওর গ্যালারিতে বসে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন স্প্রিন্টের ইতিহাসের কিংবদন্তি বোল্ট নিজেই। এমনকি সেভিলের জয়ের পর খুশিতে রীতিমতো লাফিয়েছেন সর্বকালের দ্রুততম মানব।

রেকর্ড ১১ বার বিশ্বচ্যাম্পিয়ন বোল্ট বাজি ধরেছিলেন, ১০০ মিটারে জ্যামাইকানদের ‘ওয়ান-টু’ হবে। অলিম্পিক চ্যাম্পিয়ন লাইলসকে হারিয়ে টম্পসন ও সেভিল জয়ী হবেন- এমন কথাই বলেছিলেন তিনি। শেষ পর্যন্ত তার ভবিষ্যদ্বাণীই সত্যি হয়েছে দারুণভাবে। অ্যাথলেটরা ফিনিশ লাইন পেরোনোর পরই উল্লাসে ফেটে পড়লেন বোল্ট।

স্টেডিয়ামে তখন বাজতে শুরু করেছ বব মার্লের বিখ্যাত গান ‘বাফেলো সোলজার’। একই সময় উল্লাসে মেতেছিলেন জ্যামাইকান দর্শকদের বড় এক অংশও। আর তাদের আনন্দে সাড়া দিয়ে নিজের স্প্রিন্ট স্যুটের ওপরের অংশ ছিঁড়ে ফেলেন সেভিল। এক বছর আগে প্যারিস অলিম্পিকে ১০০ মিটারের ফাইনালে আটজনের মধ্যে অষ্টম হয়েছিলেন ২৪ বছর বয়সী সেভিল। 

প্যারিসে সেভিল সময় নিয়েছিলেন ৯.৯১ সেকেন্ড। আজ তিনি শুরু থেকেই বুঝিয়ে দেন বড় কিছুই করতে যাচ্ছেন। তার যা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেটি সতীর্থ কিশানে টম্পসনের সঙ্গে। অলিম্পিক ও গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন নোয়াহ লাইলস শুরু থেকেই পিছিয়ে ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদ নাহিদুর রহমান পলাশ: কর্মক্ষেত্রের নিরাপত্তা সচেতনতা থেকে ইউটিউব কনটেন্ট—দুই ক্ষেত্রেই সক্রিয় এক পেশাজীবী

মেজবাহ উদ্দিন: সাংবাদিকতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক উদ্যোগে এক বহুমাত্রিক নেতৃত্ব

ঠাকুরগাঁওয়ের সেলিম বদ্দা: ইসলামিক কনটেন্টের মাধ্যমে সামাজিক পরিবর্তনের বার্তা

নাসরুল্লাহ নাহিদ সিয়াম: কিশোর বয়সেই সোশ্যাল মিডিয়া নিরাপত্তায় কাজ করা এক উদীয়মান উদ্যোক্তা

৩ নং চর মাদ্রাজ ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর ফয়েজুর রহমান

দুই বছর পর নতুন রূপে ফিরছে ‘মায়ের দোয়া হ্যাকিং সেন্টার’, সাইবার নিরাপত্তায় কাজ শুরু ২৫ এপ্রিল

শিশুশ্রম নিয়ে মেহেদী হাসান রতনের বই ‘যেখানে শৈশব ধুয়ে যায়’ গুগলে প্রকাশ

শুভ আহমেদ: বগুড়ার নবজাগরণ ফাউন্ডেশনের মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি

ওষুধেরও জীবন আছে: ডিসকাউন্টের ফাঁদে ওষুধ নয়, ঝুঁকিতে আপনার জীবন

একাই লড়ছেন হাজারো সাইবার অপরাধের বিরুদ্ধে—লক্ষ্মীপুরের দিদার মাহমুদ

১০

সাইবার নিরাপত্তা খাতে তাহমিদ শেখের অবদান: বাংলাদেশের ডিজিটাল সুরক্ষা বৃদ্ধির দিক

১১

বর্তমানে ইনস্টাগ্রামে শীর্ষ অবস্থানে RCD এর নিকো, নতুনভাবে গুরুত্ব পাচ্ছে Banning

১২

ইউটিউবে সফলতা অর্জন করা এক তরুণের অনুপ্রেরণামূলক যাত্রা

১৩

সিলেটের সমসের এসএ: সাইবার নিরাপত্তায় উদীয়মান মুখ, Team ICSF-এর মাধ্যমে ডিজিটাল সচেতনতা কার্যক্রম জোরদার

১৪

কুড়িগ্রামের তরুণ ফারহান আহমেদ সজীব: সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপত্তায় ২০১৯ সাল থেকে পেশাদার কাজ

১৫

২১ বছর বয়সেই ৩০০ কোটির মালিক অভিনেত্রী, আয়ের উৎস কী?

১৬

মিরপুরের নাইম ‘সাউথ পার্ক’ (USA) কনটেন্টে পার্টনার হিসেবে কাজ করছেন

১৭

নরসিংদীর তরুণ সাজিদ মিয়ার ডিজিটাল যাত্রা: একাধিক ইউটিউব চ্যানেলে সফলতার গল্প

১৮

সাইবার সিকিউরিটি খাতে দক্ষতা দিয়ে পরিচিতি পাচ্ছেন পাবনার তরুণ মোহাম্মদ নিজাম

১৯

বগুড়ার তরুণ উদ্যোক্তা সামির ই-কমার্স উদ্যোগ: স্থানীয় পণ্য নিয়ে অনলাইন বাজারে নতুন সম্ভাবনা

২০