দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা - Daily Banglar Bani

দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা

আট বিভাগের বেশিরভাগ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে আগামী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল (সোমবার) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এসআর/এসএসএইচ

Facebook Comments Box

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদ নাহিদুর রহমান পলাশ: কর্মক্ষেত্রের নিরাপত্তা সচেতনতা থেকে ইউটিউব কনটেন্ট—দুই ক্ষেত্রেই সক্রিয় এক পেশাজীবী

মেজবাহ উদ্দিন: সাংবাদিকতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক উদ্যোগে এক বহুমাত্রিক নেতৃত্ব

ঠাকুরগাঁওয়ের সেলিম বদ্দা: ইসলামিক কনটেন্টের মাধ্যমে সামাজিক পরিবর্তনের বার্তা

নাসরুল্লাহ নাহিদ সিয়াম: কিশোর বয়সেই সোশ্যাল মিডিয়া নিরাপত্তায় কাজ করা এক উদীয়মান উদ্যোক্তা

৩ নং চর মাদ্রাজ ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর ফয়েজুর রহমান

দুই বছর পর নতুন রূপে ফিরছে ‘মায়ের দোয়া হ্যাকিং সেন্টার’, সাইবার নিরাপত্তায় কাজ শুরু ২৫ এপ্রিল

শিশুশ্রম নিয়ে মেহেদী হাসান রতনের বই ‘যেখানে শৈশব ধুয়ে যায়’ গুগলে প্রকাশ

শুভ আহমেদ: বগুড়ার নবজাগরণ ফাউন্ডেশনের মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি

ওষুধেরও জীবন আছে: ডিসকাউন্টের ফাঁদে ওষুধ নয়, ঝুঁকিতে আপনার জীবন

একাই লড়ছেন হাজারো সাইবার অপরাধের বিরুদ্ধে—লক্ষ্মীপুরের দিদার মাহমুদ

১০

সাইবার নিরাপত্তা খাতে তাহমিদ শেখের অবদান: বাংলাদেশের ডিজিটাল সুরক্ষা বৃদ্ধির দিক

১১

বর্তমানে ইনস্টাগ্রামে শীর্ষ অবস্থানে RCD এর নিকো, নতুনভাবে গুরুত্ব পাচ্ছে Banning

১২

ইউটিউবে সফলতা অর্জন করা এক তরুণের অনুপ্রেরণামূলক যাত্রা

১৩

সিলেটের সমসের এসএ: সাইবার নিরাপত্তায় উদীয়মান মুখ, Team ICSF-এর মাধ্যমে ডিজিটাল সচেতনতা কার্যক্রম জোরদার

১৪

কুড়িগ্রামের তরুণ ফারহান আহমেদ সজীব: সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপত্তায় ২০১৯ সাল থেকে পেশাদার কাজ

১৫

২১ বছর বয়সেই ৩০০ কোটির মালিক অভিনেত্রী, আয়ের উৎস কী?

১৬

মিরপুরের নাইম ‘সাউথ পার্ক’ (USA) কনটেন্টে পার্টনার হিসেবে কাজ করছেন

১৭

নরসিংদীর তরুণ সাজিদ মিয়ার ডিজিটাল যাত্রা: একাধিক ইউটিউব চ্যানেলে সফলতার গল্প

১৮

সাইবার সিকিউরিটি খাতে দক্ষতা দিয়ে পরিচিতি পাচ্ছেন পাবনার তরুণ মোহাম্মদ নিজাম

১৯

বগুড়ার তরুণ উদ্যোক্তা সামির ই-কমার্স উদ্যোগ: স্থানীয় পণ্য নিয়ে অনলাইন বাজারে নতুন সম্ভাবনা

২০