
আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে ইন্টারনেট যেমন মানুষের জ্ঞান ও সংস্কৃতির ভাণ্ডার, তেমনি এর ভেতর দিয়ে নাস্তিকতা, ধর্মবিদ্বেষ, অশ্লীলতা এবং অনৈতিক কর্মকাণ্ডও দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে তরুণদের ঈমান রক্ষায় এবং ইসলামবিরোধী প্রচারণা প্রতিহত করতে বাংলাদেশে ইসলামিক সাইবার কমিউনিটি সক্রিয় ভূমিকা পালন করছে।
ইসলামিক সাইবার কমিউনিটি বর্তমানে ব্যতিক্রমধর্মী ও স্বতন্ত্র সাইবার এক্সপার্টদের একটি টিম।২০২৩ সাল থেকে টিমটির যাত্রা শুরু হয়। এই অল্প দুই-তিন বছরে বহু মানুষের মনে জায়গা করে নেয় টিমটি।টিমটির মূল লক্ষ্য হল, সাধারণ জনগণের মাঝে সাইবার সচেতনতা গড়ে তোলা, এবং ভার্চুয়ালে নাস্তিক ও ইসলাম বিরোধী উগ্রবাদী দমন করা।
এছাড়াও তারা জনগণের সুরক্ষার জন্য প্রতিনিয়ত ক্ষতিকর সাইট ও অ্যাপ নষ্ট করছে।
তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমস্যা সমাধান করে। বিশেষ করে একাউন্ট হ্যাকিং, অনলাইন প্রতারণা বা হয়রানির মতো সমস্যায় সাধারণ মানুষকে অল্প পারিশ্রমিকে সহায়তা দেয়।
টিমটি সাধারণ ইউজারদের ব্যবহারের জন্য অনেক ট্রেলিগ্রাম টুলস বট তৈরি করেছে অতি শিগগিরই ওয়েবসাইট প্রকাশের কথা জানিয়েছেন।
ইসলামিক সাইবার কমিউনিটির সিইও আমাদের জানান ” আমার ছোট থেকেই ভার্চুয়াল জগতের প্রতি অন্য রকম আগ্রহ সে আগ্রহ থেকেই এ টিমের যাত্রা “
তিনি আরও জানান “আমাদের কার্যক্রম যদিও আপাতত প্রাথমিক পর্যায়ে চলছে। তবে ভালো সাপোর্ট পেলে আরো এডভান্সে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে।”
বর্তমানে এ টিমের ফেসবুক পেজে প্রায় ১ হাজার অনুসরণকারী রয়েছে। “সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের প্ল্যাটফর্মটি হলো Islamic Cyber Community