Freelancer Ahad: এক সাধারণ গ্রাম থেকে গড়ে ওঠা এক অনুপ্রেরণামূলক গল্প
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের নারচী দক্ষিণ পাড়ার এক মেধাবী কিশোরের নাম আজ সবার মুখে মুখে— তিনি হলেন “Freelancer Ahad”। আসল নাম মোঃ বরকতউল্লাহ আহাদ , জন্ম ১২ জুলাই ২০০৮ সালে। তার বাবা মোঃ সামছুলহক প্রামানিক এবং মা মোছাঃ কমেলা বেগম । দুই ভাইবোনের মধ্যে আহাদ সবার ছোট।
শৈশব থেকেই আহাদ পড়াশোনায় মনোযোগী ছিল। বর্তমানে তিনি Sunrise Pre Cadet and High School এবং Mazeda Rahman School and College-এ অধ্যয়নরত এবং তিনি SSC Batch 2026-এর শিক্ষার্থী। কিন্তু পড়াশোনার পাশাপাশি তার জীবনে তৈরি হয়েছে এক ভিন্ন জগত— ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিং যাত্রার শুরু
গ্রামের একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া আহাদের ছিল না কোনো বিশেষ সুযোগ-সুবিধা। একেবারে ঘরের ভিতরেই, কারও সাহায্য ছাড়াই নিজের চেষ্টায় তিনি ফ্রিল্যান্সিং শুরু করেন। প্রথমদিকে লজ্জা এবং সংকোচের কারণে লুকিয়ে লুকিয়েই কাজ করতেন, যাতে আশেপাশের কেউ জানতে না পারে। কিন্তু ধীরে ধীরে তার কাজের মান ও দক্ষতা তাকে বড় পরিসরে এগিয়ে নিয়ে যায়।
সাফল্যের পথে কিশোর ফ্রিল্যান্সার
আজ সেই লাজুক কিশোর হয়ে উঠেছে একজন সফল ফ্রিল্যান্সার। শুধু নিজের স্বপ্নই নয়, তিনি নিজের পড়াশোনার খরচও নিজেই বহন করছেন ফ্রিল্যান্সিং থেকে উপার্জিত অর্থ দিয়ে। তার এই দৃঢ়তা প্রমাণ করে— বয়স কোনো বাধা নয়, যদি লক্ষ্য সঠিক থাকে।
ভবিষ্যৎ লক্ষ্য
Freelancer Ahad শুধু এখানেই থেমে থাকতে চায় না। তার স্বপ্ন— ফ্রিল্যান্সিং ও ইউটিউব থেকে উপার্জিত অর্থ দিয়ে একটি নিজস্ব ব্যবসা গড়ে তোলা এবং একদিন সেই ব্যবসাকে একটি বড় প্রতিষ্ঠানে রূপ দেওয়া