সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিজ্ঞান বিভাগের ইন্টার দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বর্তমানে তরুণ সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। পড়াশোনার পাশাপাশি তিনি সাইবার জগতে নিজেকে গড়ে তুলেছেন একজন দক্ষ এক্সপার্ট হিসেবে।
নারীদের অনলাইনে হয়রানি প্রতিদিন বেড়েই চলেছে। তবে এর বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যদি কোনো মা বা বোন হ্যারাসমেন্টের শিকার হন, নির্ভয়ে তার কাছে সহযোগিতা চাইতে পারেন। ইতোমধ্যে অসংখ্য হ্যারাসমেন্ট কেস সমাধান করে অনলাইন নিরাপত্তায় আস্থা অর্জন করেছেন এই তরুণ।
শুধু সমস্যার সমাধান নয়, তিনি তরুণদেরও সাইবার সচেতনতার বার্তা দিচ্ছেন। তার মতে, “প্রযুক্তি শুধু বিনোদনের জন্য নয়; সঠিকভাবে ব্যবহার করলে এটি হতে পারে মানুষের নিরাপত্তা ও সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার।”
সমাজের জন্য তার এই কাজ সর্বত্র প্রশংসিত হচ্ছে। ভবিষ্যতে তিনি নিজেকে আরও পরিপূর্ণ সাইবার বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলতে চান এবং বৃহত্তর পরিসরে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন।