
২০১৫ সালে সার্ভেয়ার হিসেবে পেশাজীবনে যাত্রা শুরু করে, আমি আজও মানুষের সেবায় নিয়োজিত। পেশাগত দক্ষতা ও সমাজসেবার মেলবন্ধনে আমার প্রতিষ্ঠান সজীব সার্ভেয়ার হাউজ সমাজের বিভিন্ন স্তরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বরিশালের "ল" কলেজ থেকে আইন পাশ করার পর, আমি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আইন ক্ষেত্রেও মানুষের সেবা প্রদান করছি।
সজীব সার্ভেয়ার হাউজের মূল লক্ষ্য হচ্ছে সর্বদা মানবসেবার তৎপরতা বজায় রাখা এবং সমাজের উন্নয়নে অবদান রাখা। বরিশাল সার্ভেয়ার এসোসিয়েশনের সাবেক সহ-দফতর সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছি এবং আরও অনেক সামাজিক সংগঠনের সাথে কাজ করে সমাজসেবায় নিজেকে নিবেদিত করেছি।
আমাদের বিশ্বাস, সেবার পথই মানবতার সঠিক প্রকাশ, আর এই দৃষ্টিভঙ্গি থেকেই সজীব সার্ভেয়ার হাউজ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।